১৯ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসডব্লিউসি)-এর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে কেমিক্যাল উইপন্স কনভেনশন (সিডব্লিউসি)-এর অধীনে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের রসায়নবিদদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি ও সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিএনএসডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, কমডোর মো. মনির উদ্দিন মল্লিক, (ট্যাজ), এনডিসি, পিএসসি, বিএন-এর উপস্থিতিতে বক্তারা রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহার (Dual-Use) ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের রসায়নবিদদের জন্য একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আলোকে তরুণদের সচেতন করে গড়ে তুলতে বিএনএসডব্লিউসি কর্তৃক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।
PSO AFD

NIS (শুদ্ধাচার কৌশল)